ঠিক যেন প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ের পুনরাবৃত্তি। তাড়াহুড়ো করে শট খেলায় ব্যাটিং অর্ডারে ধ্বস। মাঝে একটা জুটি। তবে দুই দলের ব্যাটিং আর স্কোরকার্ডে পার্থক্য গড়ে দিয়েছেন জাকের আলী অনিক। সতীর্থরা যেখানে উইকেটে টিকে থাকতে সংগ্রাম করেছেন রীতিমতো, জাকের সেখানে করলেন ফিফটি। তার ৪৮ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভার শেষে ১৩৩ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশকে অল আউট করার ইনিংসে দুইটি করে উইকেট নিয়েছেন সালমান মির্জা ও অভিষিক্ত আহমেদ দানিয়াল। মিরপুরের আজকের ম্যাচের উইকেট যে খুব একটা রহস্য নিয়ে হাজির হয়েছিল এমনটাও নয়। উইকেটে বেশ ভালো বাউন্স ছিল। নতুন বলে পাকিস্তানি পেসাররা বেশ সুইং-মুভমেন্টও আদায় করেছেন। সেই হিসেবে ব্যাটারদেরও…
Author: টাইমস স্পোর্টস
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির দিন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে পা ফেলার জায়গা ছিল না। ১৪ মাস পর হোম অফ ক্রিকেটে বাংলাদেশে টি-টোয়েন্টি ক্রিকেট ফেরার দিন বলে কথা। বাইরে উপচে পড়া ভিড়, ভেতরে গমগমে গ্যালারি। তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবদের একেকটা ডেলিভারিতে গ্যালারিতে উঠেছে গর্জন, পারভেজ হোসেন ইমনের দারুণ সব ছক্কায় কান পাতা দায়। তবে এক দিন পরই যেন বদলে গেল চিত্র। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে স্টেডিয়ামের প্রবেশ গেটের বাইরে বেড়েছে সেনাবাহিনীর তৎপরতা। খেলা দেখতে আসা দর্শক-সমর্থকদের মাঝেও কেমন অদ্ভুত এক নীরবতা। গ্যালারির কান ফাটানো উল্লাসের ফ্রিকোয়েন্সিও যেন আজ খানিকটা মিইয়ে এসেছে। সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন…
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। ৯ ম্যাচ পর টস ভাগ্য ফিরেছিল, এক ম্যাচ পরই আবার টস হারতে হলো লিটন দাসকে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা শোক প্রকাশ করেছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্দেশ্যে। পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর ম্যাচের একাদশ থেকে দুটি বদল এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের পরিবর্তে আনা হয়েছে নাঈম শেখকে। সর্বশেষ শ্রীলংকা সফরে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। আগের ম্যাচে তিন উইকেট নেয়া তাসকিন আহমেদের বদলে একাদশে এসেছেন শরীফুল ইসলাম। একাদশে একটি বদল এনেছে পাকিস্তানও। লেগ স্পিনার আবরার আহমেদকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে অভিষিক্ত…
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মঙ্গলবার ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক। হতাহতদের স্মরণে শোক পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এর অংশ হিসেবে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ, পাকিস্তান উভয় দলের সাথে ম্যাচ অফিসিয়ালরাও ধারণ করবেন কালো আর্ম ব্যান্ড। সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিসিবি জানায়, ২২ জুলাই শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম-সহ বিসিবির অধীনস্থ সকল ভেন্যুতেই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সোমবার দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করেছে বিসিবি। সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম বলটা মাঠে গড়ানোর আগে হতাহতদের…
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অষ্টম শ্রেণির ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত একজনের। সোমবারের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোক বার্তায় বিসিবি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে। বিসিবির শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবির গভীর সমবেদনা জানাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা রইল।’ পৃথক এক শোক…
১৪ মাস পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। হোম অফ ক্রিকেটে দীর্ঘদিন পর বাংলাদেশের ম্যাচ দেখতে ভিড় জমান দর্শক-সমর্থকেরা। পুরো ভরা গ্যালারি নিয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। জয় দেখার দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া নির্দেশনা অনুয়ায়ী বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন দর্শকরা। কিন্তু এক ম্যাচ পরেই সেই সিদ্ধান্ত বাতিল করে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় টি-টোয়েন্টি খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,…
রবিবার বিকেল ৪টা ৪১ মিনিট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে বেরোতেই আটকে যেতে হলো দর্শকদের লম্বা লাইনের সামনে। পাঁচ নম্বর গেটের সামনে থেকে শুরু হওয়া সেই লাইন গিয়ে ঠেকেছিল প্রশিকা মোড় পর্যন্ত। ভ্যাপসা গরম, কচ্ছপের গতিতে এগোচ্ছেন একে একে, তবুও বিরক্তির কোনো ছাপ নেই উল্কি আঁকানো, জাতীয় দলের জার্সি পরে মাথায় লাল-সবুজের ব্যান্ডানা বাঁধা দর্শকদের চেহারায়। তাদের ফুঁৎকারে বেজে ওঠা ভুভুজেলা সদৃশ বাঁশির আওয়াজই বলে দিচ্ছিল, গ্যালারিতে যাওয়ার জন্য ঠিক কতটা উন্মুখ ছিলেন সবাই। উপলক্ষ্য একটাই, দীর্ঘ ১৪ মাস পর হোম অফ ক্রিকেটে বাংলাদেশকে আবার টি-টোয়েন্টিতে খেলতে দেখা। সাপ্তাহিক ছুটির দিন ছিল না, বরং ছুটি কাটিয়ে কর্মব্যস্ততায়…
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা মানেই উইকেট নিয়ে নানান জল্পনা-কল্পনা। কেমন হবে উইকেট, আচরণ কী হবে; সেসব নিয়ে খেলা শুরুর আগ পর্যন্ত চলে আলোচনা। শনিবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, দশ বছর ধরে এখানে খেলার পরেও তারা মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। লিটনরা যেখানে এখনো মানিয়ে নেয়ার চেষ্টা করছেন, বিদেশি কোনো দল এসে রাতারাতি সাফল্য পেয়ে যাবে; এই ভাবনাটা ভাবতে পারাও একটু কঠিন। রোববার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তিন বল বাকি থাকতে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এই ব্যাটিং…
দীর্ঘ ১৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলে যাওয়ার পর এই মাঠে আর হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। হোম অফ ক্রিকেটের দীর্ঘ ম্যাচ খরা কেটেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আর বাংলাদেশ এই প্রত্যাবর্তন রাঙাল দারুণ এক জয়ে। রবিবার সন্ধ্যায় প্রথমে পেসারদের দাপটে পাকিস্তানকে ১১০ রানে অল আউট করে দিয়ে পারভেজ হোসেন ইমনের অপরাজিত ঝড়ো এক ফিফটিতে ১৫.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটে জিতল বাংলাদেশ। ২৭ বল হাতে রেখে পাওয়া সহজ এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন লিটনরা। পাঁচ ছক্কা আর তিন চারে ৩৯ বলে ৫৬*…
সরকারি ছুটির দিন নয়। সাপ্তাহিক ছুটি কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে রাজধানীতে। তবুও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সব গ্যালারি দর্শকে পূর্ণ হতে শুরু করে বিকেল না গড়াতেই। দীর্ঘ ১৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে হোম অব ক্রিকেটে, প্রতিপক্ষ পাকিস্তান। কদিন আগেই লিটন দাসরা দেশে ফিরেছেন শ্রীলংকাকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে। ক্রিকেটের প্রত্যাবর্তন আর টানা ব্যর্থতার পর আচমকা পাওয়া সাফল্যের মিশেলে মিরপুরে ফুল হাউজ শো। দীর্ঘদিন পর চেনা দর্শকের সামনে খেলতে নেমে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ইনিংসের ৩ বল বাকি থাকতে ১১০ রানে অল আউট করেছে বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে…

