হাবীবুল্লাহ বাহার কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে কয়েক দিন ধরে কলেজ ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের অডিশন।
গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসংগীত, অভিনয় এবং হামদ-নাতসহ একাধিক বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। রোববার কলেজটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সবাইকে অডিশন দিতে হচ্ছে এবং বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মূল প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে পুরো আয়োজন তত্ত্বাবধান করছেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব) ইমরুল কায়েস।
আগামী ১৩ ও ১৬ নভেম্বর কলেজের মূল মিলনায়তনে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


