মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন
মাগুরায় গ্রামীণ ব্যাংকে থাকা বেশ কিছু কাগজ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের এই শাখাটিতে আগুন দেয় । এতে ব্যাংকে থাকা বেশ কিছু  কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যাংকের ম্যানেজার সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে কারা যেন জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়।

বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জানালার বাইরে পেট্রোল বহনকারী একটি প্লাস্টিকের বোতল পাওয়া যায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি জানিয়ে তিনি বলেন, ‘তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad