জুবায়ের তানিন, আবু ধাবি থেকে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচে্র প্রথম ইনিংস পর্যন্ত সবচেয়ে বেশি উপভোগ কে করেছেন, বলতে পারেন? জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ডিজে। প্রতি বলে বলে মাতিয়ে রেখেছেন দর্শকদের। বাজিয়েছেন দুই দেশের গান। নাচিয়েছেন শনিবারে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই মাঠের গ্যালারি ভরিয়ে তোলা দর্শকদের। কখনো ‘বাংলাদেশ! বাংলাদেশ!’ স্লোগান আবার কখনো ‘শ্রীলংকা! শ্রীলংকা!’ স্লোগানে। স্টেডিয়ামের মিউজিক, বাহারি গান তারা উপভোগ করেছেন নিঃসন্দেহে। কিন্তু যাদের ওপর সবচেয়ে বেশি আশা ছিল সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের, সেই ক্রিকেটাররাই সবচেয়ে বেশি হতাশ করেছেন তাদের। টপ অর্ডারের ব্যর্থতার দিনে শামীম হোসেন পাটোয়ারি আর জাকের আলী অনিকের ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ উইকেটে মান বাঁচানো ১৩৯ রান…
Author: টাইমস স্পোর্টস
আবু ধাবির প্রথম দুই ম্যাচে দর্শকখরা দেখা গেলেও, শনিবার সন্ধ্যা ঘনাতেই ভরে উঠেছে আবু ধাবির জায়েদ স্টেডিয়ামের গ্যালারি। উপলক্ষ্য এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ। ‘নাগিন ডার্বি’ খ্যাত এই লড়াই দেখতে বিকেল থেকেই ভিড় জমিয়েছেন দুই দেশের দর্শকরা। বহুল প্রত্যাশিত এই ম্যাচে টসে হেরেছেন লিটন দাস। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। একাদশে এসেছে একটি বদল, বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদকে। তার পরিবর্তে এসেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অবশ্য একাদশের কম্বিনেশন একই থাকছে বাংলাদেশের এই ম্যাচে, ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার। এই ম্যাচ জিতলে সুপার ফোরের পথে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হংকংয়ের…
শ্রীলংকা, বাংলাদেশের চেনা এক প্রতিপক্ষ। মাস দুয়েক আগেই যাদের বিপক্ষে একটা টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। আবারও সেই শ্রীলংকার মুখোমুখি হতে যাচ্ছেন লিটন দাসরা, তবে মঞ্চ এবার ভিন্ন, এশিয়া কাপ। লড়াইয়ের মঞ্চ বদলালেও নিজেদের ‘চেনা শত্রু’-কে হারাতে বেশ তৈরিই হয়ে আছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আবু ধাবিতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা লড়াই। এই ম্যাচ জিতলে সুপার ফোরে ওঠার দৌড়ে ‘বি’ গ্রুপে বেশ এগিয়েই থাকবে বাংলাদেশ। নইলে নেট রান রেটের সম্ভাব্য মারপ্যাঁচে পড়তেও হতে পারে দলকে। অবশ্য খাতা-কলম আর পরিসংখ্যানের হিসেব বাদেও গেল ৭-৮ বছরে দুই দলের যে দ্বৈরথ গড়ে উঠেছে, সেটাও তাঁতিয়ে দিচ্ছে লড়াইয়ের আগুন। ২০১৮ সালের…
জুবায়ের তানিন, আবু ধাবি থেকে বেশ দর্শক খরাই চলছে এশিয়া কাপের আবু ধাবি পর্বে। প্রথম ম্যাচে হংকং-আফগানিস্তান ম্যাচ সব মিলিয়ে শ খানেক দর্শকও ছিল না। বেচারা স্টেডিয়ামের ডিজে একাই চিৎকার করে গেছেন দুই দলের হয়ে। এশিয়া কাপ চলছে, প্রেস বক্সে বোঝারও উপায় ছিল না। তবে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে জায়েদ স্টেডিয়ামের গ্যালারি কিছুটা হলেও জমজমাট ছিল। হাজার দুয়েক দর্শক দেখতে এসেছিলেন ম্যাচ, তাদের বেশিরভাগই বাংলাদেশি প্রবাসী। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, তাদের চাওয়া দর্শকরা যেন আসেন। খেলা দেখতে আসা প্রবাসী দর্শক-সমর্থকদের অবশ্য নিরাশ করেনি বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয়টা তারা মাঠে বসেই দেখতে পেরেছেন। ১৪৪…
পেস ফ্রেন্ডলি হিসেবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের বেশ সুনামই আছে। তবে যদি সেরা পাঁচ বোলারের তালিকা দেখতে যান, খুঁজে পাবেন তিনজন স্পিনারকে। অবশ্য পরিসংখ্যানই শেষ কথা নয়। ফ্লাডলাইটের নিচে এই মাঠের উইকেট থেকে পেসাররা সুবিধা পেয়ে আসছেন দীর্ঘদিন থেকেই। ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে সিম মুভমেন্ট কমে আসে, ভরসা করতে হয় ভেরিয়েশনের ওপর। তাই স্লোয়ার, বাউন্সারই হয়ে ওঠে পেসারদের মোক্ষম অস্ত্র। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবও একই প্যাটার্ন ধরে বল করে গেছেন, সাফল্য পেয়েছেন, আটকে রেখেছেন হংকংয়ের রানের চাকা। তার দারুণ বোলিংয়ের সাথে তাসকিন আহমেদ-রিশাদ হোসেনদের পারফরম্যান্সে ৭ উইকেটে ১৪৩ রান তুলেছে হংকং।…
হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ। বৃহস্পতিবার আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। জায়গা হয়নি সাইফ হাসানের। এই ম্যাচেও অপরিবর্তিত থাকছে তানজিদ তামিম, পারভেজ ইমনের ওপেনিং জুটি। টপ অর্ডারে লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী। জাকের আলী অনিক আছেন ফিনিশারের ভূমিকায়। রিশাদ হোসেনের সাথে আরেক স্পিনার শেখ মাহেদী হাসান। তিন পেসার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আবু ধাবির এই মাঠের উইকেট বেশ পেস সহায়ক বলেই পরিচিত। সেই হিসেবেই তিন পেসার…
জুবায়ের তানিন, আবু ধাবি থেকে দাঁড়িয়ে ছিলাম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের লাইনে। বেশ দীর্ঘ লাইনই বটে, ফিতা টেনে আঁকাবাঁকা করে একদম কাউন্টার পর্যন্ত ঠেকেছে। কয়েকটা ফ্লাইট মিলিয়ে আমি-সহ শ-পাঁচেক ভিনদেশি যারা প্রথমবার দুবাই এসেছেন, তাদের জন্যই এত আয়োজন। অবশ্য মিনিট পাঁচেকের মধ্যে কাউন্টারে পৌঁছে গিয়েছিলাম, প্রক্রিয়া বেশ দ্রুত থাকায়। রেটিনা স্ক্যান করে, ফ্রি ট্যুরিস্ট সিম নিয়ে বেরিয়ে যাওয়ার আগে ভিন্ন জাতীয়তা, বর্ণ, ভাষা, রঙ-এর মানুষদের দেখছিলাম অবাক চোখে। প্রথমবার মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও এলাম কিনা! কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। ঠিক বলে বা লিখে বোঝানোর মতো নয় জিনিসটা। ইমিগ্রেশনের লাইনে আমার সামনে দাঁড়িয়ে ছিলেন এক ফরাসি ভদ্রমহিলা। কী করে বুঝলাম?…
জুবায়ের তানিন, আবু ধাবি থেকে টানা দুই সিরিজ জয়, মাস খানেকের বেশি সময় ধরে চলা ফিটনেস আর স্কিল ক্যাম্পের আত্মবিশ্বাস নিয়ে সংযুক্ত আরব আমিরাতে এসেছে বাংলাদেশ দল। মঙ্গলবার আবু ধাবির জায়েদ স্টেডিয়ামের ওভাল ওয়ানে সেরেছে প্রথম অনুশীলন। বুধবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লিটন দাসদের এশিয়া কাপ মিশন। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। হংকংয়ের সাথে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও ১১ বছর আগের সেই ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। প্রায় এক যুগ পর আবারও পুরনো সেই হার প্রাসঙ্গিক হয়ে উঠল এশিয়া কাপের মঞ্চে। মঙ্গলবার…
জুবায়ের তানিন, আবু ধাবি থেকে ৩৬ হাজার ফুট উঁচু থেকে পৃথিবী দেখার সুযোগ তো হরহামেশা আসে না। যদি না আপনি বিমানে চড়েন। এই সুযোগটা করে দিল এশিয়া কাপ। দেশের আকাশসীমা ছাড়িয়ে যাওয়ার পর ওপর থেকে মেঘ আর বিস্তীর্ণ আকাশ ছাড়া কিছু দেখা যায়নি। সহযাত্রী ও সহকর্মীর ধাক্কায় ঘুম ভাঙতেই শুনতে পেলাম, বুর্জ খলিফার কথা। পাইলটও এনাউন্স করলেন, ‘কিছুক্ষণের’ মধ্যেই দুবাই আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণের কথা। একটু নড়েচড়ে বসেও অবশ্য জানালা দিয়ে তাকিয়ে সুবিধা করে উঠতে পারিনি। অবতল লেন্সের আড়ালে থাকা মায়োপিয়ায় আক্রান্ত চোখ কেবল মেঘ ফুঁড়ে আসা সূর্যের আলোতে ধাধিয়েছে। দুবাইয়ের আকাশ সীমায় প্রবেশের সাথেসাথেই অবশ্য নিচের দিকে নজর গেল। পারসিয়ান…
শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস। মাসখানেকের বেশি সময় ধরে চলেছে ফিটনেস, স্কিল ট্রেনিং। জুলিয়ান উডের সাথে কাজ হয়েছে পাওয়ার হিটিং নিয়েও। এশিয়া কাপের আগে প্রস্তুতিটা এরচেয়ে ভালোভাবে হয়তো নিতে পারত না বাংলাদেশ। দারুণ আত্মবিশ্বাস নিয়ে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছেন লিটন দাসরা। রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ১০টা ১৫ মিনিটের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন জাকের আলী, রিশাদ হোসেন, শামীম পাটোয়ারী, তানজিদ হাসান তামিমরা। । ক্রিকেটার ও কোচিং প্যানেলের বাকিরা রওনা হবেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সাম্প্রতিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস নিয়ে বিমানবন্দরে উইকেটকিপার ব্যাটার…

