এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। হাই ভোল্টেজ এই ম্যাচে একাদশে তিনটি বদল এনেছে ভারত। চোটে পড়ে ফাইনাল মিস করছেন হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে এসেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। হার্শিত রানা ও আর্শদীপ সিংয়ের পরিবর্তে একাদশে এসেছেন রিংকু সিং ও শিভাম দুবে। পাকিস্তান নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। চলতি এশিয়া কাপের এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান, সেই দুই দেখাতেই জয়ী দল ভারত। ভারত অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। এদিকে পাকিস্তান সুপার ফোরে…
Author: টাইমস স্পোর্টস
জুবায়ের তানিন, দুবাই থেকে হারিস রউফের ১৪০ কিলোমিটার ঘণ্টা প্রতি একেকটা বলে উড়ছে বাংলাদেশি ব্যাটারদের স্টাম্প আর গর্জে উঠছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি। কারণ এশিয়া কাপের ফাইনাল ডাকছিল পাকিস্তানকে। আবার শেষ ওভারে রিশাদ হোসেনের একটা ছক্কা আর চারের পর থেমেও গিয়েছিল সেই গর্জন। তবুও ভিড়ল না বাংলাদেশের জয়ের তরী ফাইনালে। বৃহস্পতিবার পাকিস্তানের দেয়া ১৩৬ রানের লক্ষ্য সুপার ফোরে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ আটকে গেছে ৯ উইকেটে ১২৪ রানে। ১১ রানের এই জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। কিন্তু এই হারটা অনেকদিন পোড়াবে বাংলাদেশকে। ম্যাচের শেষ বলটা হওয়ার পর ডাগ আউটে মন খারাপ করে বসে থাকা…
৪-০-২৮-৩, ৪-০-২৮-২, ৪-০-১৮-২, কেবলই সংখ্যা নয়। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশি বোলারদের বোলিং ফিগার। ক্রমানুসারে বোলিং স্পেলগুলোর মালিক তাসকিন আহমেদ, শেখ মাহেদী হাসান ও রিশাদ হোসেন। তাদের এই দাপুটে বোলিংয়ের পর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ারপ্লে আর মিডল ওভার মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৮ উইকেটে ১৩৫। ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৩৬। ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে হারের ২০ ঘণ্টাও পেরোয়নি। তবে টানা ম্যাচ খেলার ধকল চোখে পড়েনি বরং দেয়ালে পিঠ ঠেকে যাওয়াতে বডি ল্যাংগুয়েজ ছিল অনন্য। ইনিংসের তৃতীয় বলেই সাহিবজাদা ফারহানের দারুণ একটা ব্যাকফুট পাঞ্চ থেকে বাউন্ডারি। রানের খাতা খুলল পাকিস্তানের। পরের বলেই তাসকিনের…
জুবায়ের তানিন, দুবাই থেকে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সাইফ হাসান একের পর এক স্লগ সুইপ করছেন, লফটেড ড্রাইভ করছেন আর বল উঠছে আকাশে। কিন্তু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ফিল্ডাররা সেসব ক্যাচ আর হাতে রাখতে পারেননি। ৪০, ৬৫, ৬৬ ও ৬৯ রানে চার বার ক্যাচ তুলে জীবন পেয়েছেন এই ডানহাতি। কিন্তু পঞ্চমবারে আর রক্ষা পেলেন না। জাসপ্রিত বুমরাহর বলে তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়েছেন অক্ষর প্যাটেলের হাতে। কার্যত ভারতের বিপক্ষে ম্যাচ জেতার আশাটাই মিইয়ে গেছে তখন। সাইফের ৫১ বলে ৬৯ ছাড়া বলার মতো ইনিংস নেই। ১৬৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১২৭ রানে। চার বল…
জুবায়ের তানিন, দুবাই থেকে পাওয়ারপ্লেতে অভিষেক শর্মার আর শুবমান গিল ঝড় তুলবেন ব্যাপারটা অনুমিতই ছিল। প্রথম ছয় ওভারে ৭২, ওপেনিং জুটিতে ৭৭। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে ভারত যেভাবে শুরু করেছিল, তাতে ২০০ হয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু হতো না। সেখান থেকে মিডল ওভারে লাগাম টেনেছেন রিশাদ হোসেন। সাথে ছিলেন তানজিম হাসান সাকিব। মঙ্গলবার শুরুর বেধড়ক মার সামলে ভারতের মতো দলকে ৬ উইকেটে ১৬৮ রানে আটকে রাখতে পারাটাও বাংলাদেশের বোলিং ইউনিটের কৃতিত্বই বটে। শেষ ওভারে মাত্র চার রান দিয়েছেন নিজের তিন ওভারে ৩৩ রান দেয়া সাইফউদ্দিন, উইকেটও পেয়েছেন একটা। আরো একটা পরিসংখ্যান জানিয়ে রাখা ভালো, শেষ ৫৩ বলে ভারত…
এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারতের বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস। সোমবার দলীয় অনুশীলনে পাঁজরে টান খেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তার বদলি হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের প্রথম টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশের একাদশে এসেছে চারটি বদল, লিটন বিশ্রামে। তার সাথে একাদশের বাইরে গেছেন শেখ মাহেদী হাসান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। ওদিকে ভারতে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। ওদিকে ভারতও হারিয়েছে…
সোমবার সন্ধ্যায় দুবাই আইসিসি একাডেমির মাঠে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন লিটন দাস। রিভার্স সুইপ, লফটেড অফ ড্রাইভ, ডাউন দ্য গ্রাউন্ডে এসে দারুণ সব শট দেখা যাচ্ছিল বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে। কিন্তু আচমকাই অফ স্টাম্পের বাইরের একটা বলে স্কয়ার কাট খেলার সাথেসাথে, বাম কোমড়ে হাত দিয়ে একপাশে সরে যেতে দেখা যায় তাকে। এরপর নেট ছেড়ে চলে আসেন তিনি। একপাশে কাত হয়ে শুয়ে পড়ার পর ফিজিও বায়েজিদ ইসলামের কাছে নেন শুশ্রুষা। খোঁজ নিয়ে জানা যায়, পাঁজরে টান খেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সেই সন্ধ্যায় আর ব্যাট করতে দেখা যায়নি তাকে। যদিও বেশ স্বাভাবিকভাবেই মাঠ ছেড়েছেন বাকি সবার সাথে। কিন্তু বুধবার সন্ধ্যায় শুরু হতে…
সহজ ম্যাচ কীভাবে কঠিন করে জিততে হয়, সেটা পাকিস্তানের চেয়ে ভালো আর কে জানে! সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লক্ষ্য ছিল ১৩৪ রানের। সেই রান তাড়ায় নেমে বিনা উইকেটে ৪৫ থেকে একটা পর্যায়ে পাকিস্তানের অবস্থান ছিল ৫ উইকেটে ৮০ রান। মঙ্গলবার সেই দুরবস্থা থেকে দলকে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে উদ্ধার করলেন মোহাম্মদ নওয়াজ ও হুসাইন তালাত। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটারের ৫৮* রানের জুটিতে ১২ ওভার হাতে রেখে জিতল পাকিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৫ উইকেটের এই জয়ে টিকে রইল পাকিস্তানের ফাইনালের আশা। যদিও তাদের টুর্নামেন্টের ভবিষ্যত নির্ভর করছে বাংলাদেশের ওপরও। সেসব হিসেব পাকিস্তান কদিন পরেও করতে…
জুবায়ের তানিন, দুবাই থেকে ভারতের লক্ষ্য ১৭২, ইনিংসের প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে অভিষেক শর্মার পুলে ডিপ ফাইন লেগ দিয়ে ছয়। রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই এক শটেই সেট হয়ে গিয়েছিল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সুপার ফোরের লড়াইয়ের সুর। কারণ এরপর অভিষেক আর শুবমান মিলে যা করলেন, তাতে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের সেই পুরনো ছবিটাই ফুটে উঠল। আরো একবার প্রমাণ হয়ে গেল, আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচে দিনশেষে কথা হয় ভারতের এক তরফা দাপট নিয়েই। সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টিতে পাকিস্তানের দেয়া রেকর্ড ১৭২ রানের লক্ষ্য ভারত টপকে গেল মাত্র ৪ উইকেট হারিয়ে। ৭ বল হাতে রেখে পাওয়া…
জুবায়ের তানিন, দুবাই থেকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামটা একদম ঘেরা। মাথার ওপর খোলা আকাশ ছাড়া আশেপাশে খোলা জায়গা নেই। তাই দর্শকরা আওয়াজ তুললে পুরো স্টেডিয়াম চত্ত্বর একদম গমগম করে। শনিবার শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে সাইফ হাসান আর তাওহিদ হৃদয়ের একেকটা শটের পর কাঁচঘেরা প্রেসবক্সে বসেও টের পাওয়া যাচ্ছিল শব্দের ডেসিবলের মাত্রা। গর্জন আর শব্দের ডেসিবলের পারদ উঠানামাও করছিল ম্যাচের পরিস্থিতির সাথে সাথে। শেষ ওভারে জাকের আলী বোল্ড হওয়ার পরে বলে শেখ মাহেদীও যখন ফিরলেন তখন থেকে থেকে কেবল লংকান সমর্থককদের উল্লাসই কানে আসছিল। তবে ইনিংস শেষ হওয়ার এক বল আগে যখন শর্ট থার্ডম্যানে বল ঠেলে নাসুম আহমেদ এক রানের…

