এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
হাই ভোল্টেজ এই ম্যাচে একাদশে তিনটি বদল এনেছে ভারত। চোটে পড়ে ফাইনাল মিস করছেন হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে এসেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। হার্শিত রানা ও আর্শদীপ সিংয়ের পরিবর্তে একাদশে এসেছেন রিংকু সিং ও শিভাম দুবে। পাকিস্তান নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
চলতি এশিয়া কাপের এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান, সেই দুই দেখাতেই জয়ী দল ভারত। ভারত অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। এদিকে পাকিস্তান সুপার ফোরে টানা দুই ম্যাচে শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।
ভারত একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, ঋঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


