বাংলাদেশ সংবাদপত্র পরিবহনের সাধারণ সম্পাদক ও ভূইয়া পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ হোসেন মিলন ভূইয়া আর নেই।
দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মিলন ভূইয়ার মৃত্যুতে সংবাদপত্র পরিবহন অঙ্গনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’ পরিবার।
মিলন ভূইয়া দীর্ঘদিন ধরে সংবাদপত্র পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ সংবাদপত্র পরিবহনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি এ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরায় প্রথম জানাজা শেষে মিলন ভূইয়ার মরদেহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে নিয়ে দাফন করা হয়।


