জ্বালানি তেল নিয়ে পাম্প শ্রমিককে গাড়িচাপা, সাবেক যুবদল নেতা আটক

জ্বালানি তেল নিয়ে পাম্প শ্রমিককে গাড়িচাপা, সাবেক যুবদল নেতা আটক
সিসিটিভি ফুটে | ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

রাজবাড়ী গোয়ালন্দ মোড় এলাকায় গাড়িচাপায় রিপন সাহা (২৫) নামে এক পাম্প শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানিয়েছে, এদিন ভোরে একটি জিপ গাড়ি করিম ফিলিং স্টেশন থেকে প্রায় পাঁচ হাজার টাকার জ্বালানি তেল নেয়। কিন্তু চালক টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায় জিপটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন জিপ গাড়িতে তেল নিচ্ছেন। পরে তিনি টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ভোরে করিম ফিলিং স্টেশন থেকে একটি জিপ গাড়ি তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। টাকা চাইতে রিপন সাহা মহাসড়কে দৌড়ে যান। কিছুক্ষণ পর আরেক শ্রমিক জাকির হোসেন মহাসড়কে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানান তিনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad