কমিশনের বর্ধিত সময়েই জুলাই সনদ বাস্তবায়ন: আলী রীয়াজ

কমিশনের বর্ধিত সময়েই জুলাই সনদ বাস্তবায়ন: আলী রীয়াজ
বক্তব্য রাখছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত সময় শেষ হওয়ার আগেই জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। সম্প্রতি ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

আলী রীয়াজ বলেন, ‘ইতোমধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। এর জন্য কোনো অবস্থাতেই এক মাস লাগবে না। আশা করি, দ্রুত একটি পরিণতি দেখা যাবে।’ বুধবার দুপুর ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা সার্বিক বিষয়ে অবগত আছেন। আগামী ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের অধিবেশনে যাবেন। এর আগেই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হবে।

সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে কমিশন চূড়ান্ত খসড়া পাঠিয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলো ছয়টি পরামর্শ দিয়েছেন। কেউ বলছেন বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে সনদ কার্যকর করতে। আবার অনেকেই এটি সংসদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে।’

‘বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে একটি সুস্পষ্ট মত সুপারিশ হিসেবে আমাদের দেওয়া হয়েছে। আমরাও কমিশনের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করেছি, যে সমস্ত বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে করা যায় সেগুলো যেন তারা দ্রুত করেন’, বলেন কমিশনের সহসভাপতি।

আরও পড়ুন

আলী রীয়াজ বলেন, ‘সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলেছেন। প্যানেলের পক্ষ থেকে আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি। বাস্তবায়নের ক্ষেত্রে যা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজ হবে, বিভিন্ন বিষয় বিবেচনা করে এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো ক্ষতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন।’

সনদে সই করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে দুজন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ দলই নাম পাঠিয়েছে। এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।’

ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের এ বৈঠকে অংশ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর