দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮০ জন শিশুর মৃত্যু হলো।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১ জনে। এই সময়ের মধ্যে ৯৫৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ইতোমধ্যে ৭২ হাজার ৮৪৯ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং যেকোনো উপসর্গে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad