ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২২০ জন রোগী ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া দুজনই নারী। এ ছাড়া, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৮ জন নারী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে জুনে সর্বোচ্চ চারজন, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad