যশোর প্রেস ক্লাবে নতুন সদস্য হয়েছেন ২৮ সাংবাদিক। আবেদনের পর সাবেক এক সদস্যের সদস্যপদও পুনর্বহাল করা হয়েছে। সব মিলিয়ে ২৯ সংবাদকর্মী সদস্যপদ পেয়েছেন।
বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতভাবে সদস্যপদগুলো অনুমোদন দেওয়া হয়। ক্লাবের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র যাচাই-বাছাই ও কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পর শর্তসাপেক্ষে সদস্যপদ দেওয়া হয়েছে।
নতুন সদস্যরা হলেন দৈনিক লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ৭১ টিভির জেলা প্রতিনিধি মো. ফরহাদ আলী, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, সময় টিভির ক্যামেরাপারসন আবুল কালাম আজাদ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মুস্তফা হাশমি সাজু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক মো. তরিকুল ইসলাম তারেক, ৭১ টিভির ক্যামেরাপারসন মোহাম্মদ রাব্বি আল আমিন, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দিপু, দৈনিক সত্য পাঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এম এ রাজা, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, দৈনিক নতুন সকালের বার্তার ফটো সাংবাদিক রতন সরকার, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক এজাজ উদ্দিন টিপু, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. রায়হান সিদ্দিক।
আরও সদস্য হলেন, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন মো. ইমরান হোসেন রাজ, ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওন, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এম আর মশিউর, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান, প্রতিদিনের কণ্ঠের সম্পাদক সুন্দর সাহা, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এস এম আরিফ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার সাহারুল ইসলাম ফারদিন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক ও দৈনিক কল্যাণের সহসম্পাদক রেজোয়ান হক বাপ্পী।
এ ছাড়া আবেদনের পর শর্তসাপেক্ষে সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার ও সাবেক সদস্য সুলতান মাহামুদ রিপনের।


