Author: টাইমস স্পোর্টস

লম্বা একটা সময় ধরে বাংলাদেশের ইনিংসের প্রথম বলটা করার দায়িত্ব ছিল মাশরাফি বিন মুর্তজার কাঁধে। এরপর দিন বদলেছে, মাশরাফি হারিয়ে গেছেন দৃশ্যপট থেকে। ধীরে ধীরে তার জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিং কালচারে যে যুগবদল হয়েছে, সেটার অন্যতম কান্ডারি এই ডানহাতি পেসার। ইনিংসের প্রথম বলটা তো করেনই, নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের পেস ব্যাটারিকে।  বাকি পেসারদের মতো চোটের সাথে তাসকিনেরও নিত্য বসবাস। তার ক্যারিয়ারেও চোট-আঘাতের দাগ কম লাগেনি। সেই বাস্তবতা মেনে টেস্ট থেকেও খানিকটা বিরতি নিয়েছিলেন। কিন্তু চোট আর পিছু ছাড়ল কই? সর্বশেষ বাম পায়ের গোড়ালির হাড় বেড়ে যাওয়াতে বেশ ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, সেটাও গত…

Read More

লক্ষ্য ২৪৫ রান। সেটা তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ১০০ রানে ১ উইকেট। মাঝারি লক্ষ্যের এই ম্যাচ জিততে এরচেয়ে ভালো ভিত বাংলাদেশ পেত কিনা, সেই প্রশ্ন করাই যায়। কিন্তু এরপরও ম্যাচ ন্যুনতম লড়াইটা দেখা গেল না বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। বরং অদ্ভুতুড়ে এক ব্যাটিং ধসে মাত্র ৫ রানে পড়ল ৭ উইকেট। ব্যাখাতীত এই ব্যাটিং ব্যর্থতায় প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদশ গুটিয়ে গেল ১৬৭ রানে। নতুন অধিনায়কেও বদলাল না ভাগ্য। মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব শুরু হলো ৭৭ রানের হারে।    তানজিদ তামিমের ফিফটির পর নাজমুল হোসেন শান্তর ২৫ আর জাকের আলী অনিকের মান বাঁচানো ব্যাটিং; এক লাইনে বাংলাদেশের ব্যাটিং  হাইলাইটস। কারণ ১৭ তম ওভারে রান…

Read More

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে আজ শুরু হচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পথচলা। নতুন যুগের সূচনায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরাজের শুরুটা হয়েছে টসে হেরে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। লংকানদের জার্সিতে অভিষেক হচ্ছে পেসার মিলান রথনায়েকের। । তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলংকা। অভিষিক্ত মিলানের সাথে আছেন ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশের একাদশেও আছেন তিন পেসার, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের অসুস্থতায়। নাঈম শেখের একাদশে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তানজিদ…

Read More

ক্রিকেটকে কেবল ঢাকাকেন্দ্রিক না রেখে সারাদেশে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার নেতৃত্বে আছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের বিকাশ, তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াতে নিজের টিম নিয়ে বুলবুল গত এক সপ্তাহ ছুটে বেরিয়েছেন রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুরের মতো বিভাগীয় শহরে। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের তৃতীয় সভার পর সভাপতি জানান, ক্রিকেট বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে বিভিন্ন বিভাগীয় শহরে মিনি বিসিবি চালুর কথা। বোর্ড পরিচালকদের সাথে প্রায় ছয় ঘণ্টার বৈঠকের পর রার ৯টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি সভাপতি। ক্রিকেট বিকেন্দ্রীকরণ উদ্যোগের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটের বিকেন্দ্রীকরণের যে উদ্যোগটা আমরা নিয়েছি, সেটার প্রায় ২০% করে ফেলেছি।…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। দেশি তারকারা তো আছেনই, খেলে গেছেন নামীদামী বিদেশি তারকা ক্রিকেটাররাও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাকচিক্য-জৌলুস থাকলেও বদলায়নি ১১ আসর পুরনো বিপিএলের জীর্ণ চেহারা। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিদের অবহেলা ও নানান অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে বিপিএলের সর্বশেষ আসর নিন্দা ছাড়া কিছুই পায়নি। তবে আগামী আসর থেকে সেসব ঝেড়ে ফেলতে চায় বিসিবি।  সোমবার বর্তমান পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, নতুন অর্থনৈতিক মডেল ঠিক করে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে বিপিএলের দ্বাদশ আসর আয়োজন করতে চান তারা। পাঁচ বছরের জন্য দল বুঝে পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে বিপিএল আয়োজনের দায়িত্বও…

Read More

দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগতে চলেছে বাংলাদেশের ক্রিকেটে। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের তৃতীয় সভা শেষে সভাপতি বুলবুল জানালেন বেশ কিছু নতুন উদ্যোগের কথা। যার বড় একটা অংশজুড়ে আছে ‘ট্রিপল সেঞ্চুরি’ নামক পরিকল্পনা। এর অধীনেই আবারও চালু হতে যাচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট। সর্বশেষ ২০০৬ সালে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বিসিবি।  সোমবার বিকেল তিনটায় শুরু হয় বিসিবি পরিচালকদের সভা। প্রায় ছয় ঘণ্টাব্যাপী সেই বৈঠকের পর রাত ৯টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে নিয়ে আসেন বুলবুল।…

Read More

সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে শুরু হয়েছে পরিচালকদের বোর্ড সভা। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের এই সভায় মোট ৪০টি এজেন্ডা  নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সভাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের সময় নির্ধারণের বিষয়টি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এর মধ্য বিপিএলের আগামী আসরের জন্য ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে ‘সায়ান্স গ্লোবাল’ নামের একটি প্রতিষ্ঠান। গত ২৪ জুন বিপিএলের চেয়ারম্যান বরাবর করা এক আবেদনের মাধ্যমে আগামী আসরের জন্য দল পেতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে আজ সশরীরে বিসিবি কার্যালয়ে এসেছিলেন ‘সায়ান্স গ্লোবাল’-এর ম্যানেজিং পার্টনার আহমেদ জামিল। লন্ডন প্রবাসী…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর তৃতীয় বোর্ড সভায় বসছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হয়েছে এই সভা। সহ-সভাপতি ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ছাড়া বাকি সকল পরিচালকই উপস্থিত আছেন সভায়। বর্তমানে জাতীয় দলের সাথে শ্রীলংকায় অবস্থান করছেন এই পরিচালক। দেশে ফিরবেন আগামী ২ জুলাই শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের পর। বিসিবি সূত্রে জানা গেছে, ৪০টি এজেন্ডা নিয়ে চলছে বোর্ড পরিচালকদের সভা। সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এর আগে দুটি বোর্ড সভা করেছেন বুলবুল। এবারের বোর্ড সভা থেকেও আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষত আগামী বিপিএলের সময় নির্ধারণ, স্ট্যান্ডিং…

Read More

কলম্বো টেস্টে বাংলাদেশের সঙ্গী ইনিংস ও ৭৮ রানের ব্যবধানের শোচনীয় হার। সেই হারের ব্যবচ্ছেদ করতে নাজমুল হোসেন শান্ত এলেন সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব শেষে নিজেই বললেন তার একটা ‘ঘোষণা’ আছে। সেই ঘোষণায় জানালেন, বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। কলম্বো টেস্টই হয়ে রইল তার নেতৃত্বের শেষ।  কেন অধিনায়কত্ব ছাড়লেন শান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরতে হবে এই মাসের শুরুর দিকে। গত ১২ জুন শ্রীলংকা সফরে যাওয়ার দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে গেছেন শান্ত। তখন পর্যন্ত জানতেন টেস্টের সাথে ওয়ানডের অধিনায়ত্বও তার কাঁধেই থাকছে। কিন্তু সেদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাজির হয় রীতিমতো একটা…

Read More

টেস্ট ক্রিকেটে গত তিন বছরে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেছে ভিন্ন সাতটি জুটি। কখনো সাদমান ইসলামের সাথে জাকির হাসান, আবার কখনো জাকিরের সাথে মাহমুদুল হাসান জয়। মাঝে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদেরও দেখা গেছে ওপেনিংয়ে। কিন্তু থিতু হতে পারেনি কোনো জুটিই। জিম্বাবুয়ে সিরিজ থেকে দেখা গেল নতুন জুটি, এনামুল হক বিজয় আর সাদমান। সেই জুটিই শ্রীলংকায় টেস্ট সিরিজের ওপেন করল দুই ম্যাচে।  সাদমানের একটা ফিফটি আর ৪৬ রানের ইনিংস থাকলেও বিজয় বলার মতো কিছু করতে পারেননি। গল টেস্টের দুই ইনিংসে ০ ও ৪। কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও খুলতে পারেননি রানের খাতা। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৯ রান। তার এই ব্যর্থতার সিরিজে…

Read More