প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। ছবি: ফেসবুক
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে প্রতিরক্ষা, মন্ত্রীপরিষদ, স্বশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসব মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ১৭ মার্চ জারি করা একটি প্রজ্ঞাপনের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad