বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা শ্রীলংকার

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা শ্রীলংকার
১০ জুলাই শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ
Advertisement
Advertisement

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। ১৭ সদস্যের এই স্কোয়াডে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। প্রায় এক বছর পর দলে ফিরলেন তিনি। দুই বছরের বেশি টি-টোয়েন্টি দলের বাইরে থাকার পর চামিকা করুনারত্নেও ডাক পেয়েছেন।

নেতৃত্বে আছেন চারিথ আসালাঙ্কা। ওয়ানডে দল থেকে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। প্রথমবার টি-টোয়েন্টি দলে অন্তর্ভূক্ত হলেন পেসার ইশান মালিঙ্গা। এই পেসারের ডাক পাওয়ার নেপথ্যে আছে আইপিএল ও এসএ টোয়েন্টিতে তার পারফরম্যান্সের প্রভাব।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই, ভেন্যু ডাম্বুলা। ১৭ জুলাই কলম্বোতে তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের শ্রীলংকা সফর।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলংকা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রে ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা। ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad