রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে দাফন সম্পন্ন সাংবাদিক শফিকুর রহমানের

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে দাফন সম্পন্ন সাংবাদিক শফিকুর রহমানের
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে এই রাষ্ট্রীয় সম্মান জানায়। পরে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে একই মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরিফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ।

ছবি: টাইমস

জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা এবং ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন

শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাংবাদিক শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বনানীর নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad