অনবদ্য, অসাধারণ, নিবেদিত। মুশফিকুর রহিমকে শব্দে বাঁধা দায়। তবে শুরুর তিনটা শব্দ তার সাথে খুব খাপ খেয়ে যায়। অনুশীলনে আসেন সবার আগে, যান সবার শেষে। পরিশ্রম, একাগ্রতা আর নিবেদনের এক মূর্ত প্রতীক তিনি। কদিন আগেই ছুঁয়েছেন ৩৯-এর ঘর, তবুও তার থামার নাম নেই। প্রতিটা বল খেলেন যেন শুরুর দিনগুলোর মতোই। সদ্য অভিষিক্ত তানজিদ হাসান তামিমের যে উদ্যম, মুশফিকের মাঝেও সেই ছায়া খুঁজে পাবেন আপনি। ব্যাট হাতে চির তরুণ এই ক্রিকেটার টেস্ট খেলছেন ২১ বছর ধরে, তবুও দেশের সর্বোচ্চ ১৪টি টেস্ট সেঞ্চুরির মালিক হয়েও মাঠ ছাড়েন আক্ষেপ নিয়ে। সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন খেলেছেন ১৩৭ রানের দুর্দান্ত এক…
Author: টাইমস স্পোর্টস
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন চা-বিরতিতে গিয়েছিলেন ৯০ রানে অপরাজিত থেকে। দলকে মুশফিকুর রহিম এনে দিয়েছিলেন ৩৫২ রানের লিড। চা বিরতির পর ফিরে ১০ রানে দুরত্ব ঘোচাতে মুশফিক সময় নিলেন আরো ২৩ বল। ১৭৮-তম বলে কভার পয়েন্টের মাঝ দিয়ে মোহাম্মদ আব্বাসকে চার মেরে ছুঁলেন ক্যারিয়ারের ১৪-তম সেঞ্চুরি। এতদিন ১৩ টেস্ট সেঞ্চুরি নিয়ে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন মুমিনুল হকের সাথে। এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন তাকেও। দ্বিতীয় ইনিংসে উইকেটে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর। এরপর লিটন দাসের সাথে গড়েছেন ১২৩ রানের জুটি, দলের লিডকে নিয়ে গেছেন ৩৫০ পেরিয়ে। ব্যক্তিগত ৬৯ রানে লিটন ফিরলেও সেঞ্চুরি ঠিকই…
১৫৬ রানের লিড নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় সেশন শেষ করেছে স্কোরবোর্ডে ৩০৭/৬ নিয়ে। মুশফিকুর রহিমের ৯০* রানে ভর করে স্বাগতিকরা চা-বিরতিতে গিয়েছে ৩৫৩ রানের বড় লিড সঙ্গী করে। এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস খেলেন ৬৯ রানের ইনিংস। নিজের ১৪-তম টেস্ট সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেকে চা-বিরতিতে যাওয়া মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ১৬ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক। এই যাত্রায় সব ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি ২২টি, ফিফটি ৮৫টি। মুশফিকের মাইলফলক ছোঁয়ার দিনের প্রথম ঘণ্টাতেই বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ব্যক্তিগত ১৫ রানে খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হন এই বাঁহাতি ব্যাটার।…
সিলেট টেস্টে বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তানের টপ অর্ডার ধসে গেছে তাসকিন আহমেদের তোপে। দিনের প্রথম ঘণ্টার মধ্যেই তাসকিনের জোড়া আঘাতে ফিরেছেন দুই ওপেনার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের স্পিনে মাঠ ছাড়তে হয়েছে শান মাসুদ আর সৌদ শাকিলকে। ৪ উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে পাকিস্তান। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ১৮২ রানে। লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাব দিতে নেমে প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করার পর ২৫৭ রানে পিছিয়ে থাকে পাকিস্তান। দ্বিতীয় দিনের সকালের সেশনে দ্বিতীয় ওভারেই তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন আবদুল্লাহ ফজল। ২১ বলে ৯ রান…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য শনিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এই তফসিলে জানা গেছে, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ২০ ও ২১ মে বিক্রি করা হবে মনোনয়নপত্র। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২২ মে যাচাই-বাছাই শেষে ২৩ মনোনয়নপত্রের তালিকা দেবে নির্বাচন কমিশন। ২৪ মে মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানির সু্যোগ থাকছে। মনোনয়ন প্রত্যাহারের জন্য ধার্য করা হয়েছে ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা। সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা…
এই সেঞ্চুরিটা লিটন দাস কোথায় রাখবেন? এর আগেও পাঁচবার টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন। তবে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের সেঞ্চুরিটা স্পেশাল নিঃসন্দেহে। ১১৬ রানে পড়ে গেছে ৬ উইকেটে, সেখান থেকে টেইলএন্ডারদের নিয়ে জুটি গড়েছেন লিটন, পাননি মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গ। তাতে অবশ্য দায়িত্ব বেড়েছে তার, খেলতে হয়েছে টেইলএন্ডারদের আড়াল করে। সেসবের মাঝেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন ছুঁলেন তার ষষ্ঠ সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৭৮ রানে। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান তুলেছে পাকিস্তান, দিন শেষ করেছে বাংলাদেশের চেয়ে ২৫৭ রানে পিছিয়ে থেকে, এর আগে লিটন সেঞ্চুরিটা ছুঁয়েছেন ইনিংসে পাকিস্তানের সেরা বোলার খুররম শাহজাদকে আলতো অথচ দুর্দান্ত একটা…
সিলেট টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান। পাকিস্তানের বিপক্ষে টসে হেরে দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে ১০১ রান তুললেও ২৬ ওভারে ৩ উইকেট হারায় বাংলাদেশ। লাঞ্চ ব্রেক থেকে ফিরে অবস্থা হয় আরো শোচনীয়। দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদের তোপে ১১৬ রানেই পড়ে প্রথম ৬ উইকেট। এরপর লিটন দাস ও তাইজুলের জুটিতে ৬ উইকেটে ১৬৮ রানে চা-বিরতিতে গেছে বাংলাদশ। টপ আর মিডল অর্ডারের ধসের দিনে সপ্তম উইকেটে জুটিতে ৯৫ বলে ৫২* রানের তুলেছেন দুজন। টেইলএন্ডার হয়েও ৩১ বল খেলেছেন তাইজুল, ৩ চারে ৭৭ বলে ৪২ রানে অপরাজিত আছেন লিটন। এর আগে…
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে তানজিদ হাসান ত্যামিমের। ওপেনার সাদমান ইসলাম চোটে ছিটকে যাওয়াতে খুলল তার সুযোগের দরজা। তানজিদের অভিষেক-সহ এই ম্যাচের একাদশে বাংলাদেশের একাদশে বদল দুটি। সাদমানের জায়গায় ঢুকেছেন বাঁহাতি ওপেনার তানজিদ, পেসার এবাদত হোসেনের বদলে আনা হয়েছে শরীফুল ইসলামকে, যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। পাকিস্তানের একাদশে আনা হয়েছে তিন বদল। চোট কাটিয়ে ফিরেছেন বাবর আজম, একাদশে ফেরানো হয়েছে খুররম শেহজাদ ও সাজিদ খানকে। বাদ পড়েছেন…
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে স্লিপে সালমান আগার ক্যাচ ধরতে গিয়ে বুকে বল লাগে সাদমান ইসলামের। সেই চোটই তাকে ছিটকে দিয়েছে শনিবার সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসানকে। যদিও বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার আগেই দলের সাথে সিলেট আউটার গ্রাউন্ডে দলের অনুশীলনে যোগ দেন তিনি। সাদমানের চোট নিয়ে বিসিবির বিবৃতিতে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘মিরপুর প্রথম টেস্টে ক্যাচ ধরতে গিয়ে বুকে ব্যথা পান সাদমান। এরপর ট্রমাটিক চেস্ট কন্ডিশনের জন্য বুকে ব্যথা অনুভব করেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টের দলে তার থাকা হচ্ছে না।’ অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির গেল দুই সিরিজ থেকেই…
নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের নাহিদ রানা। সেই ধারাবাহিকতায় মনোনীত হন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্যও। বৃহস্পতিবার এলো ফলাফল, প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের এই ডানহাতি এক্সপ্রেস পেসার। ঠিক এক বছর পর বাংলাদেশের কোনো পুরুষ ক্রিকেটার এই পুরস্কার পেলেন। গত বছরের এপ্রিলে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। এবার চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে ১৬.৭৫ গড়ে ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নেন নাহিদ। সিরিজের প্রথম ম্যাচে ৬৫ রান দিয়ে এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তুলে ৩২ রানে নেন ৫ উইকেট। তৃতীয় ম্যাচে…

