মুশফিকুর রহিম যখন নিজের ২৯-তম ফিফটি ছুঁয়েছেন, তখন থেকেই শুরু খোঁজাখুঁজির। জন্মদিনে সেঞ্চুরি ছুঁয়েছেন কারা? তথ্য উপাত্ত বলছে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এই তালিকায় আছেন ৯জন। তালিকার দশম হতে পারতেন ৩৯-তম জন্মদিনে পা রাখা মুশফিকও। কিন্তু পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয়দিন লাঞ্চ ব্রেকের পর প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড হয়েছেন ৭১ রানে। যদিও মুশফিকের আক্ষেপের দিনে তাসকিন আহমেদের দৃঢ়তায় বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪১৩ রানে। ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ খুব বেশি সুবিধা করতে পারেনি প্রথম সেশনে। দিনের ১১তম ওভারে শাহীন শাহ আফ্রিদিকে পুল করতে গিয়ে মিড অনে সৌদ শাকিলের হাতে। তার বিদায়ে…
Author: টাইমস স্পোর্টস
৩১ রানের মধ্যে দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ১৭০ রানের রেকর্ড জুটি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন সেই জুটির পথেই নবম সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত, কিন্তু ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মুমিনুল। ইনিংসের ৭৪ তম ওভারে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে থেমেছেন ৯১ রানে, ক্যারিয়ারের প্রথম নার্ভাস নাইন্টি তার। তবে লিটন দাস-মুশফিকুর রহিমের দৃঢ়তায় ৪ উইকেটে ৩০১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০১/২ রান নিয়ে লাঞ্চ ব্রেক থেকে ফেরেন মুমিনুল-শান্ত জুটি। একপ্রান্তে শান্ত শট খেলছিলেন অনায়াসে তো অন্যদিকে মুমিনুল ছিলেন নিজের স্বভাবগত আদর্শ টেস্ট মেজাজে। দুজনের দুই…
মোহাম্মদ আব্বাসের হাফ ভলিতে দারুণ একটা কভার ড্রাইভ খেললেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বলটা বাউন্ডারি পার হতে হতেই বাংলাদেশ অধিনায়ক লাফ দিলেন হেলমেট খুলে, হাওয়াতে পাঞ্চ করলেন হাত, শেষটায় ব্যাটে এঁকে দিলেন চুমু। সেঞ্চুরি ছোঁয়ার পর চিরাচরিত উদযাপন শান্তর। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এই বাঁহাতি ব্যাটার ছুঁলেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। সব মিলিয়ে শেষ ৮ ইনিংসে এটি চার চতুর্থ সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে দ্বিতীয় সেশন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০১ রান তুলেছে বাংলাদেশ। যদিও সেঞ্চুরির পরের বলে আব্বাসের ইনসুইংগারে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শান্ত। অনফিল্ড কল নট আউট হলেও পাকিস্তান রিভিউ নেয়ার পর দেখা যায়, শান্তর…
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ৭০* জুটিতে সেই চাপ সামলে প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ২ উইকেট ১০১ রান তুলে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ। নতুন বলে পাকিস্তানি পেসারদের দারুণ সামলেছেন দুজন। এক প্রান্তে মুমিনুলের আদর্শ টেস্ট ব্যাটিং, অন্য প্রান্তে শট খেলে প্রতিপক্ষের বোলারদের লাইন-লেংথ এলোমেলো করা শান্ত। ইনিংসে নিজের প্রথম বাউন্ডারিটা পেয়েছেন নিজের মোহাম্মদ আব্বাসকে প্রিয় স্ট্রেইট ড্রাইভ মেরে। এরপর…
বছরের প্রথম টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুরুটা হলো টসে হেরে। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। মিরপুরের সবুজ উইকেটে তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেনকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তিন পেসারের সাথে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এর সাথে আছেন ছয় ব্যাটার। পাকিস্তান মাঠে নামছে দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইজ ও আবদুল্লাহ ফজলকে নিয়ে। পেস আক্রমণে আছেন হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস। বাংলাদেশ একাদশ নাজমুল হোসেন…
শুক্রবার সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টেস্টের প্রথম দিন গ্যালারিতে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। পিসিবি সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, তার সাথে পিএসএল ও পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তারাও থাকবেন। বিসিবি সুত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত দুই দিনের রাষ্ট্রীয় সফরসূচি অনুযায়ী ঢাকায় আসছেন নাকভি, যিনি একইসাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। এই সফরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নাকভির বৈঠক হতে পারে। নাকভির সফরসঙ্গী হিসেবে আসছে ১২ সদস্যের প্রতিনিধি দলও। যদিও এই সফরে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটীয় কোনো এজেন্ডা নেই বিসিবি ও পিসিবির।…
রাত পোহালেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে বৃহস্পতিবার রাতে দুঃসংবাদ পেল পাকিস্তান। আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বাম হাঁটুর চোটে প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাবর আজমের। বিজ্ঞপ্তিতে পিসিবি আরো জানায়, দলের মেডিকেল প্যানেল ইতোমধ্যে বাবরের অবস্থা পর্যবেক্ষণ করছে। যদিও চোটের মাত্রা, ধরন সম্পর্কে এখনো কিছু জানায়নি পিসিবি। এর আগে বৃহস্পতিবার দুপুরে দলের সাথে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন বাবর। ছিলেন ওয়ার্ম আপ সেশনেও। বাংলাদেশ সফরে এসেছেন পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতে। দুই সেঞ্চুরিতে ৫৮৮ রান করে…
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে ম্যাচ ফিক্সিং, অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন এক ক্রিকেটারসহ মোট পাঁচজন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিপিএলে ২০২৫-২৬ মৌসুমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী একাধিক ধারা ভঙ্গ করায় সর্বশেষ বিপিএলে অংশ নেয়া ক্রিকেটার, টিম অফিসিয়াল ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে অভিযোগ এনে, প্রাথমিকভাবে তাদের বরখাস্ত করেছে বিসিবি। অ্যালেক্স মার্শালের অধীনে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্ত প্রতিবেদন অনুযায়ী লাবলুর রহমান (লজিস্টিকস ম্যানেজার, চট্টগ্রাম রয়্যালস), তৌহিদুল হক তৌহিদ (সহ-স্বত্তাধিকারী, নোয়াখালী এক্সপ্রেস), অমিত মজুমদার (প্রথম শ্রেণির ক্রিকেটার) ও রেজওয়ান কবির সিদ্দিকীর (টিম ম্যানেজার, সিলেট স্ট্রাইকার্স) বিরুদ্ধে বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ গঠন করেছে বিসিবি। তাদের…
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ৬ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ক্রিকেটাররা ব্যস্ত ছিল সাদা বলের ভিন্ন সিরিজে। তাই পাকিস্তানের বিপক্ষে ৮ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে প্রশ্ন উঠছে, যথেষ্ট প্রস্তুতি নিয়ে। তবে বৃহস্পতিবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, এই সিরিজের ফলাফলের চেয়ে প্রক্রিয়াতেই বিশ্বাস রাখছেন তারা। সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটারদের বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ মিললেও টেস্ট সেট আপের ক্রিকেটাররা খেলেছেন কেবল বিসিএলের এক রাউন্ড। তবে এখানে আন্তর্জাতিক সূচির ব্যস্ততার সাথে ঘরোয়া ক্রিকেটের সূচির জটিলতায় সবার জন্য ম্যাচ নিশ্চিত করা সম্ভব হয়নি বিসিবির।…
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বশেষ দেখায় ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ, তাও পাকিস্তানের ঘরের মাঠে। সেই সিরিজের পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি দুই দল, ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলই মুছে ফেলতে চায় নিকট অতীতের স্মৃতি। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে মনে করিয়ে দেয়া হয়, সর্বশেষ সিরিজের কথা। তবে এই বাঁহাতি পেসার সোজা জবাবেই বলেছেন, ‘অতীত অতীতই। ব্যক্তিগতভাবে বললে অতীত নিয়ে পড়ে থাকার মানুষ আমি না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে থেকে ভবিষ্যত নিয়ে চিন্তা করা। শুধু একটা সিরিজ…

