Author: টাইমস স্পোর্টস

সর্বশেষ নির্বাচনে অনিয়মের দায়ে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি এড হক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল, মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। এবার সেই পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।  সোমবার তৃতীয় বোর্ড সভা শেষে বিসিবি আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে জানায়, ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অনুমোদন করেছেন তামিম ইকবালরা। আগামী বিসিবি নির্বাচনের জন্য একজন সদস্য নেয়া হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, বাকি দুজনকে মনোনীত করবে বিসিবি।  যদিও কারা থাকছেন নির্বাচন কমিশনে সেই ঘোষণা দেয়নি বিসিবি। তবে  নির্বাচনের জন্য…

Read More

দায়িত্ব নেয়ার পর সোমবার তৃতীয় বোর্ড সভা করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে তিন আঞ্চলিক ক্রিকেট সংস্থার এড হক কমিটি ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সভা শেষে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি, ঘোষণা এসেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, ‘চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য ঘোষিত এড হক কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।’ এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সর্বশেষ বোর্ড এই তিন আঞ্চলিক ক্রিকেট সংস্থার এড হক কমিটি ঘোষণা করেছিল। একইসাথে চলতি বছরের জানুয়ারিতে সিলেটে বিপিএল চলাকালীন আঞ্চলিক ক্রিকেট সংস্থার অফিসও…

Read More

জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এড হক কমিটির প্রধান হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। এর মধ্যে অন্যতম প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানো, সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করা। সেই ধারাবাহিকতায় এবার সাবেক ক্রিকেটারদের জন্য ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আদলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করা হচ্ছে বিশেষায়িত লাউঞ্জ। রোববার বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে যে ১৭০-১৮০ জন ক্রিকেটার খেলেছেন তাদের জন্য একটা সুন্দর লাউঞ্জ বানিয়ে দিচ্ছি এখানে। শুধু এটা নয়, ইন্টারন্যাশনাল গ্যালারির সামনে যে সিটগুলো আছে ,মাঝখানে যে ডিভাইডার আছে সেটা খুলে…

Read More

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার ভোরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও পুরো স্কোয়াডের সবাই এখনো ঢাকায় পৌঁছাননি, দুই ধাপে স্কোয়াডে যোগ দেবেন ক্রিকেটাররা। প্রথম ধাপে শান মাসুদ-শাহীন শাহ আফ্রিদিরা এলেও বাকিরা যোগ দেবে রোববারের পাকিস্তান সুপার লিগের ফাইনাল শেষে। আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শুরু হবে ১৬ মে থেকে। সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। পাঁচ বছর পর চেনা মাঠে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭…

Read More

ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে বেভন জ্যাকবসের দারুণ এক স্লগ সুইপ। রিশাদ হোসেনকে আছড়ে ফেললেন ডিপ মিড উইকেটের ওপারে গ্র্যান্ড স্ট্যান্ডের দ্বিতীয় তলায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে জ্যাকবসের ৩১ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ১০২ রান কিউইরা তাড়া করল ২০ বল হাতে রেখে। শনিবার ১৫ ওভারে নেমে আসা এই ম্যাচ ৬ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। এই ম্যাচ জিততে পারলে ইতিহাস গড়া হতো বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিনবার ওয়ানডে সিরিজ জিতলেও কখনোই টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজ জিতলেও একইসাথে দুই ফরম্যাটের…

Read More

বৃষ্টির বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে এসেছিল ১৫ ওভারে। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল ১০২ রানে। কিউই বোলারদের তোপ আর ব্যাটারদের তাড়াহুড়োতে ইনিংস থেমেছে ৪ বল আগে। যদিও দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি বাগড়া দেয়ার আগে ৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ জবাব দিচ্ছিল লিটন দাসের ব্যাটে। এরপর খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা ৫৩ মিনিট। বিকাল ৪টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় খেলা শুরুর পর অবশ্য ছন্দপতন হয় ব্যাটিংয়ে। বৃষ্টির আগে ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলা লিটনের ব্যাট থেকে আসে আর ২ রান। ৬৩…

Read More

ডিপিএল, বিসিএল, এনসিলের মতো ঘরোয়া টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের দিতে হয় ফিটনেস পরীক্ষা। কোনো ক্রিকেটার বিপ টেস্ট কিংবা ইয়ো ইয়ো টেস্টের মানদন্ডে বিসিবির বেধে দেয়া নম্বর না পেলে সেই ক্রিকেটার অংশ নিতে পারেননি টুর্নামেন্টে, এমন নজিরও আছে। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন মানসম্মত খাবার নিয়ে আছে প্রশ্ন। এড হক কমিটির প্রধান হয়ে বিসিবি সভাপতির চেয়ারে বসা তামিম ইকবাল শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মানসম্মত খাবারের ব্যবস্থা করবেন তারা। আগামী ৪ মে ১২ দল নিয়ে ৬টি ভেন্যুতে শুরু হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের জন্য প্রতিটি ক্লাবকে ২৫ লাখ টাকা করে অনুদান দিয়েছে বিসিবি,…

Read More

আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস (পিএমও) জোনে টিম ম্যানেজার ছাড়া মোবাইল ফোন রাখার নিয়ম নেই কারো। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অনুসরণ করা হয় এই নিয়ম। এবার আগামী ৪ মে থেকে ১২ দল নিয়ে ৬ ভেন্যুতে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও থাকছে এই নিয়মের কড়াকড়ি। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আইসিসির নিয়মানুযায়ী এবারের লিগে পিএমও জোনে কেবল টিম ম্যানেজারের কাছেই থাকবে মোবাইল ফোন। শনিবার, প্রিমিয়ার লিগের স্পন্সর ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এবার একটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, অ্যান্টি করাপশনের যে রুলস এন্ড রেগুলেশনস…

Read More

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচও বন্ধ হয়েছে ভারী বর্ষণে। সকালে রোদ থাকলেও টসের আগ থেকেই মেঘের আনাগোনা দেখা যায় মিরপুরের আকাশে। সেই মেঘই কাল হলো শেষ পর্যন্ত। দুপুর ২টা ৩৭ মিনিটে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত খেলা হয়েছে ৬.৪ ওভার। টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫০ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস অপরাজিত আছেন ১৩ বলে ২৫ রানে, তার সঙ্গী তাওহিদ হৃদয় মাঠ ছেড়েছেন ৫ বলে ২* রানে। ওপেনিংয়ে নেমে এই ম্যাচেও সুবিধা করতে পারেননি তানজিদ হাসান ও সাইফ হাসান। দলীয় ২১ রানের মাথায় জেইডেন লেনক্সের বলে…

Read More

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। পিঠের চোটে এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে, তার জায়গায় দলে এসেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এর আগে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। এই ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। সকাল থেকে রোদ ঝলমলে দিনের দেখা মিললেও ঘড়ির কাটা বেলা ১টা ছুঁতেই মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে অবশ্য সিরিজ জিতবে বাংলাদেশ। কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল রেকর্ড ১৮২ রান তাড়া করে। সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার সেই ম্যাচে তাওহিদ হৃদয়-শামীম হোসেন পাটোয়ারীর ২১…

Read More