সর্বশেষ নির্বাচনে অনিয়মের দায়ে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি এড হক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল, মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। এবার সেই পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
সোমবার তৃতীয় বোর্ড সভা শেষে বিসিবি আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে জানায়, ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অনুমোদন করেছেন তামিম ইকবালরা। আগামী বিসিবি নির্বাচনের জন্য একজন সদস্য নেয়া হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, বাকি দুজনকে মনোনীত করবে বিসিবি।
যদিও কারা থাকছেন নির্বাচন কমিশনে সেই ঘোষণা দেয়নি বিসিবি। তবে নির্বাচনের জন্য বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী কাউন্সিলরদের মনোনয়ন আহবান করা হয়েছে।


