মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন-২ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

‘মানুষ কারও চাকরি করতে আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য’- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এখন উদ্যোক্তা হওয়ার সুযোগ আরও বেশি। এর বড় কারণ প্রযুক্তি। প্রযুক্তি আমাদের বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। কাজেই এখন সৃজনশীলতাকে কাজে লাগানোর সময়।’

পিকেএসএফ ভবন-২ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

রোববার সকালে ঢাকার মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগ সহায়তা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।

পিকেএসএফ-এর ভবন উদ্বোধন অনুষ্ঠানকে পুরনো সহকর্মীদের সঙ্গে ‘পুনর্মিলনী’ হিসেবে উল্লেখ করে সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না। এটি ঘটনাচক্রে হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশকে কিছু টাকা দিতে চেয়েছিল। তৎকালীন সরকার যোগাযোগ করলে আমি জানাই এ টাকা ফের দিয়ে দেওয়া হোক। প্রজেক্ট যেভাবে সাজানো হয়েছে তাতে টাকা খেয়ে ফেলা হবে। তবে বিশ্বব্যাংকের ঐকান্তিক চেষ্টায় পরবর্তীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নামে প্রজেক্টটি যাত্রা শুরু করে।’

মুহাম্মদ ইউনূস বলেন, ‘পিকেএসএফ-এর যে অর্জন, কাজের যে মঞ্চ তৈরি হয়েছে, এখন বড় আকারে মাঠে নামার সময় এসেছে, পারা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না। কারণ আমাদের ওপরে সবার আস্থা আছে। সেভাবে অর্থনৈতিক সিস্টেমকে গড়ে তুললে সত্যি সত্যি আমরা মানুষকে উদ্যোক্তা করে দিতে পারি।’

আরও পড়ুন

‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে আমরা যেন যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি,’ বলেন প্রধান উপদেষ্টা।

‘পিকেএসএফকে আরও বড় মঞ্চে নিয়ে যেতে হবে’ উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব অনেক শক্ত। দারিদ্রতা নিরসনে বাংলাদেশের যে প্রস্তুতি, অন্য কোনো এদেশে এ রকম হয়নি। আমরা সবাই মিলে একেবারে সমস্যার গোড়াতে গিয়ে মানুষের সঙ্গে কাজ করি।’

উদ্বোধনী আয়োজনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad