‎বোয়ালমারীতে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎বোয়ালমারীতে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামে এক ব্র্যাকের কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
‎
‎নিহত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ময়েনদিয়া বাজার এলাকায় শাহ জাফর টেকনিক্যাল কলেজের শিক্ষক স্বপন কুমার সাহার বাড়িতে এক সহকর্মীর সঙ্গে তিনি ভাড়া থাকতেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সম্প্রতি ওই ব্রাক কর্মকর্তা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি একটা চিরকুটে বিষয়টি লিখে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে অলিভের রুমমেট ও সহকর্মী অমরেন্দ্র মণ্ডল নিজ বাড়িতে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি ভাড়া বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে অলিভকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি। এরপর আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান তিনি।
‎
‎পরে স্থানীয়দের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেওয়া হয়।

‎এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad