ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ১ ব্যক্তি আটক

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ১ ব্যক্তি আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসলে তাকে আটক করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলেও জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

এর আগে, শুক্রবার রাত থেকেই ১৫ আগস্টকে ঘিরে নাশকতার আশঙ্কায় শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad