অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান তামিম। একই সঙ্গে হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এরমধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংস শেষে লিড নিয়েছে টাইগাররা।
তবে নাথান লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০১ রান করে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ।
এর আগে দ্বিতীয় দিনে লাঞ্চের বিরতি শেষে নাথান লায়নের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের এই ওপেনার। সেঞ্চুরির মুহূর্তটিও ছিল স্মরণীয়। লায়নের ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরে পেয়ে সামনে এগিয়ে এসে ড্রাইভ করেন তানজিদ। তাঁর শটে ডান দিকে ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি নাথান লায়ন। বল গড়িয়ে যায় লং অফে। রান নেওয়ার মাঝপথেই লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন শুরু করেন তানজিদ।
এরপর হেলমেট খুলে তাতে থাকা বাংলাদেশের প্রতীক চুম্বন করেন তিনি। ক্রিজে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে জড়িয়ে ধরেন সতীর্থকে। ডারউইনের দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মাঝে তানজিদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।
Tanzid Hasan has the first Test century of his career! 👏#MilestoneMoment | @NRMAInsurance | #AUSvBAN pic.twitter.com/lXkIJrXHAO
— cricket.com.au (@cricketcomau) August 14, 2026
৯০-এর ঘরে পৌঁছে কিছুটা অস্বস্তিতে ছিলেন তানজিদ। তবে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছান তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের দারুণ অবস্থানের অন্যতম কারিগর তানজিদ। দিনের শুরুতে ৭৪ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটার সেঞ্চুরির পথে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
নাথান লায়নের করা ৬৩তম ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে ৫০ রানের মাইলফলকে পৌঁছান শান্ত। লায়নের অফ স্টাম্পের বাইরে করা ফুল লেংথ বল সামনে এগিয়ে এসে লং অফে ড্রাইভ করেন তিনি।
ফিফটি পূর্ণ করার পর সতীর্থ তানজিদ হাসান তামিমের সঙ্গে গ্লাভস ঠুকে উদযাপন করেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেটের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ নিয়ন্ত্রণ দেখাচ্ছে সফরকারীরা।


