টাইগারদের ২২৮ রানের লিড, ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেল অস্ট্রেলিয়া

টাইগারদের ২২৮ রানের লিড, ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেল অস্ট্রেলিয়া
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ২২৮ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। ইবাদত হোসেন আউট হওয়ার মধ্যদিয়ে সফররত টাইগারদের ইনিংস থামে ৪২৬ রানে।

লিড তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দলের ওপেনার জেক ওয়েদারাল্ডকে শূন্য রানে বোল্ড করে ফিরিয়েছেন বাংলাদেশের মাহমুদ। অস্ট্রেলিয়ার স্কোর তখন ১ উইকেটে ৪ রান।

নিজ শহরের মাঠে ব্যাট করতে নেমে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই বিদায় নেন ওয়েদারাল্ড। প্রথম বলেই অফ স্টাম্পের অনেক বাইরের একটি ডেলিভারি তাড়া করছিলেন তিনি। পরের বলটি মাহমুদ ভেতরের দিকে এনে একটু ফুল লেংথে তার শরীর লক্ষ্য করে করেন। আবারও ব্যাট চালাতে গিয়ে বলটি নিজের স্টাম্পে টেনে আনেন ওয়েদারাল্ড।

ফলে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয় তাকে। বড় লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে গেছে।

আরও পড়ুন

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রানে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামে নাজমুল শান্তরা। গত দুদিনের মতো দাপট ধরে রেখে ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাব ও পরিস্থিতি বুঝে খেলার দক্ষতার মিশেলে লিড ২০০ রানের ওপরে নিয়ে গেছে সফরকারীরা।

মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ধৈর্যশীল ব্যাটিংয়ে সকালের সেশনে বাংলাদেশ যোগ করে ৭৫ রান। তাকে ক্রিজের অপরপ্রান্তে সঙ্গ দিয়েছেন তাইজুল-তাসকিনরা।

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৬ রানের ইনিংস বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৬ সালে অস্ট্রেলিয়ায়র বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪২৭ রান।

বাংলাদেশের এই শক্ত অবস্থানে ম্যাচ বাঁচাতে এখন কঠিন পরীক্ষার মুখে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে তাদের সামনে অপেক্ষা করছে বড় রানের পাহাড়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad