নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। পিঠের চোটে এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে, তার জায়গায় দলে এসেছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এর আগে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। এই ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। সকাল থেকে রোদ ঝলমলে দিনের দেখা মিললেও ঘড়ির কাটা বেলা ১টা ছুঁতেই মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে অবশ্য সিরিজ জিতবে বাংলাদেশ। কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল রেকর্ড ১৮২ রান তাড়া করে। সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার সেই ম্যাচে তাওহিদ হৃদয়-শামীম হোসেন পাটোয়ারীর ২১…
Author: টাইমস স্পোর্টস
টানা বৃষ্টিতে মঙ্গলবার থেকেই কভারে ঢাকা পড়ে আছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বুধবারও বদলায়নি পরিস্থিতি, সকাল ১১টা থেকে টানা বৃষ্টিতে সরেনি উইকেটের কভার। প্রবল বর্ষণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হয়েছে পরিত্যক্ত। দুপুর ১২টা ২০ মিনিটে মাঠে এসেছিল দুই দলই। কিন্তু বৃষ্টির কারণে ড্রেসিংরুমের বাইরে যাওয়ার পরিস্থিতিও তাদের আসেনি। এমনকি সকাল থেকে আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল কিংবা গ্রাউন্ডসম্যানদেরও দেখা যায়নি। ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টায়, সেই অনুযায়ী টসের সময় ছিল দুপুর ১.৩০ মিনিটে। তবে বৃষ্টিতে বিলম্বিত হয় টস। কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচ মাঠে গড়াতে কাট অফ টাইম ছিল বিকেল ৫.১৬ মিনিট। কিন্তু…
বাবর আজমের সেঞ্চুরিতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে অনুষ্ঠেয় এই ফাইনালে নাহিদ রানাকে খেলাতে চায় পেশোয়ার। ইতোমধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে যোগাযোগ করেছেন পেশোয়ারের চেয়ারপারসন জাভেদ আফ্রিদি। এরপর বুধবার নাহিদের করা অনাপত্তিপত্রের ভিত্তিতে তাকে পিএসএল ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারের উন্নতির অংশ। সেই বিবেচনায় নাহিদকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। এর সাথে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির মেডিকেল টিমের কাছ থেকেও ছাড়পত্র পাওয়া গেছে। একইসাথে তারা নিশ্চিত করেছে, ফাইনালে খেললে নাহিদের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টে প্রভাব পড়বে না।’…
বুধবার সকাল ১১টা থেকেই মেঘের আনাগোনা ছিল চট্টগ্রামের আকাশে। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই অবশ্য কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি ছন্দে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়েই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টিম বাস। তবে ড্রেসিংরুম থেকে বেরোতে দেখা যায়নি কাউকেই। ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টায়, সেই অনুযায়ী টসের সময় দুপুর ১.৩০টা। কিন্তু আগের দিন থেকে বৃষ্টি না থামায় কভারেই ঢেকে রাখা হয়েছে সাগরিকার উইকেটগুলো। সেই ধারাবাহিকতায় টসও বিলম্বিত হয়েছে। এখন পর্যন্ত আম্পায়ার বা ম্যাচ অফিসিয়ালদের দেখা যায়নি মাঠে পরিদর্শনের জন্য আসতে।…
সাগরিকার আকাশ সকাল থেকেই গুমোট, দমকা হাওয়া বইছিল থেকে থেকে। তবুও খরতাপেরর মাঝে আকাঙ্ক্ষিত বৃষ্টি নামেনি। কিন্তু শেষ বিকেলে নিউজিল্যান্ড উড়ে গেল তাওহিদ হৃদয় আর শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ে। সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেয়া ১৮২ রানের লক্ষ্য এই দুই ব্যাটার টপকে গেলেন ১২ বল হাতে রেখে। ৬ উইকেটের এই জয়ে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ২৭ বলে ৫১* রানের ইনিংস খেলে হৃদয় পেয়েছেন ষষ্ঠ ফিফটির দেখা।, দুই ছক্কা ও এক চারে ১৪ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন শামীম। এই ম্যাচে জিততে হলে রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৩৪ রান তাড়া করে জেতার রেকর্ড…
ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই তাওহিদ হৃদয়ের দারুণ এক থ্রোতে রান আউট টিম রবিনসন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুর এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ড্যান ক্লেভার ও কাটেনে ক্লার্কের দুই ঝড়ো ফিফটির সাথে জশ ক্লার্কসনের ১৪ বলে ২৭ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিততে হলে অবশ্য রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ কিউইদের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৩৪ রান তাড়া করে জেতার রেকর্ড আছে বাংলাদেশের। এবার সেই রেকর্ডই নতুন করে জেতার চ্যালেঞ্জ লিটন দাসদের সামনে। যদিও যেভাবে দুই কিউই ব্যাটার শুরু…
ঘোষণাটা তামিম ইকবাল দিয়েছিলেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ চলাকালীন, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে। চট্টগ্রামের টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয় ঐতিহ্য ফেরাতে চান বিসিবির সভাপতি। সেই ধাবারাবিহকতায় ২২ জন বল বয় থাকছে সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির বাউন্ডারি লাইনে।যদিও বিসিবির তরফ থেকে তাদের বলা হচ্ছে ‘ফিউচার স্টার্স’। পুরো সিরিজেই সুযোগ দেয়া হবে তাদের। একটা সময় অবশ্য বাউন্ডারি লাইনে নিয়মিতই দেখা যেত তাদের, তবে দীর্ঘদিন থেকেই বন্ধ ছিল এই নিয়ম। বিসিবি সূত্রে জানা গেছে, ২২ জনকে পালাক্রমে ম্যাচজুড়ে সুযোগ দেয়া হবে বাউন্ডারি থেকে বল কুড়িয়ে মাঠে ফেরত দেয়ার। ডিপ…
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের একাদশে আছেন পেসার রিপন মন্ডল। টি-টোয়েন্টিতে এর আগে অবশ্য অভিষেক হয়েছে তার, ২০২৩ সালের এশিয়ান গেমসে খেলেছিলেন ২০২৩ সালে। সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি থাকায় সিনিয়র পর্যায়ে অভিষেকের ব্যাপার থাকছে না। তবে টসের আগে ঠিকই টিম হাডলে ক্যাপ পরিয়ে দেয়া হয়েছে তাকে। এই ম্যাচে ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এদিকে পায়ের আঙুলের চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। অনুশীলনে পায়ে চোট পেয়েছিলেন তিনি। তার…
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টেস্টের দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও ঘরোয়া ক্রিকেটের লংগার ভার্সনের নিয়মিত পারফর্মার অমিত হাসান। এই সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। ২০২৪ সালের পর তাদেরকে আর টেস্ট দলের রাখা হয়নি। এছাড়া প্রায় এক বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। তাদের সাথে আছেন নিয়মিত সব মুখ। টপ অর্ডারে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।…
শ্রীলংকার নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার রাজশাহীতে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে চলাকালীনই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘোষণা হয়েছে দল। আগামী ২৮, ৩০ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সবকয়টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। নেপালে অনুষ্ঠিত সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ নারী দল। আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় নারীদের এই মেগা ইভেন্টের জন্য প্রস্তুতির জন্য আয়োজিত হয়েছে। যদিও বিশ্বকাপে যাওয়ার আগে স্কটল্যান্ডের মাঠে একটি…

