নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের একাদশে আছেন পেসার রিপন মন্ডল। টি-টোয়েন্টিতে এর আগে অবশ্য অভিষেক হয়েছে তার, ২০২৩ সালের এশিয়ান গেমসে খেলেছিলেন ২০২৩ সালে।
সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি থাকায় সিনিয়র পর্যায়ে অভিষেকের ব্যাপার থাকছে না। তবে টসের আগে ঠিকই টিম হাডলে ক্যাপ পরিয়ে দেয়া হয়েছে তাকে। এই ম্যাচে ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
এদিকে পায়ের আঙুলের চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। অনুশীলনে পায়ে চোট পেয়েছিলেন তিনি। তার বদলে দায়িত্ব পালন করছেন নিক কেলি। কিউইরা মাঠে নামছে দুই অভিষিক্ত নাথান স্মিথ ও বেন ফিশারকে নিয়ে। ।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার ও বেন লিস্টার।


