গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।
শুক্রবার বিকালে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পরিচালক বলেন, ‘রোগীকে যখন হাসপাতালে আনা হয় তখন থেকেই অবস্থা ক্রিটিক্যাল ছিল। অপারেশন থিয়েটারে আছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলিটি তার ব্রেইনের ভেতরে আছে।’
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।


