ওসমান হাদি গুলিবিদ্ধ: শনিবার বিএনপির বিক্ষোভ

ওসমান হাদি গুলিবিদ্ধ: শনিবার বিএনপির বিক্ষোভ
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার বিকালে কৃষিবিদ ইনস্টিটিউটে রাষ্ট্র গড়ার পরিকল্পনা শীর্ষক এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী বলেন, ‘দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এ ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, একটি বড় ধরনের ষড়যন্ত্রের অংশ।’

তিনি অবিলম্বে এই ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

রিজভী আরও বলেন, ‘এই দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’

আরও পড়ুন

এর আগে, এদিন দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, দুপুর আড়াইটার পরপরই ওসমান হাদিকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুলি তার বাম কানের নিচে লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।

ওসমান হাদি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad