শ্রীলংকার নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার রাজশাহীতে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে চলাকালীনই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘোষণা হয়েছে দল।
আগামী ২৮, ৩০ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সবকয়টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেপালে অনুষ্ঠিত সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ নারী দল। আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় নারীদের এই মেগা ইভেন্টের জন্য প্রস্তুতির জন্য আয়োজিত হয়েছে। যদিও বিশ্বকাপে যাওয়ার আগে স্কটল্যান্ডের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজ খেলারও কথা আছে জ্যোতিদের।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ড বাই
ফারজানা হক পিঙ্কি, শরীফা খাতুন, ফারজানা ইয়াসিমিন ও তাজ নেহার।


