ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়েই দাপুটে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অপেক্ষায় সফররত টাইগাররা।
চতুর্থ দিনের খেলায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান। টাইগাররা উইকেট হারিয়েছে একটি।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমই এই ইনিংসে সাজঘরে ফিরেছেন শূন্য রানে। দ্বিতীয় ওভারে তাকে বোল্ড করেন জশ হ্যাজেলউড।
মারারা স্টেডিয়ামের গ্যালারিতে এরইমধ্যে সমর্থকদের উচ্ছ্বাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


