তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আসন্ন সংসদ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

বৈঠকের পর বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে।

আরও পড়ুন

এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপি চেয়ারম্যান প্রেস সচিব সাহলে শিবলী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।

এদিকে, এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। সন্ধ্যা ৭টায় গুলশানের কার্যালয়ে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বৈঠক করেছেন বলে জানা যায়।

এ ছাড়া বিকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রায় ঘণ্টা বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad