প্রার্থীর ওপর হামলায় কেন্দ্র দখলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে: হাসনাত

প্রার্থীর ওপর হামলায় কেন্দ্র দখলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে: হাসনাত
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ | ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঢাকা-১৮ আসনে প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর বিএনপির দলীয় পরিচয়ে হামলা করা হয়েছে। চব্বিশ পরবর্তী সময়ে নির্বাচনী প্রচার কার্যক্রমে দলীয় পরিচয়ের ভিত্তিতে যেভাবে হামলা চালানো হয়েছে, তা পুরো নির্বাচনী প্রক্রিয়া বিষয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে। এসব ঘটনার মাধ্যমে দমন–পীড়ন ও কেন্দ্র দখলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

সোমবার ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের প্রার্থী আদিব ভাইয়ের ওপর যেভাবে হামলা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আমাদের প্রচার কার্যক্রমের ওপর বিএনপির দলীয় পরিচয়ে আক্রমণ চালানো হচ্ছে, তা পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একটি নেতিবাচক বার্তা দেয়। এটি মূলত সাধারণ ভোটার ও প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর কৌশল।’

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আজকের ঘটনা দেখে মনে হচ্ছে কেন্দ্র দখলের যে প্রবণতা থাকে, তার একটি প্র্যাকটিস ম্যাচ শুরু হলো। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে, ব্যালটে নির্দিষ্ট প্রতীক না থাকলেও প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে নিয়ে এসে সিল মারার মতো বক্তব্য দেওয়া হচ্ছে। এই ধরনের আক্রমণাত্মক আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে জামায়াতের নারী কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার মতো উস্কানিমূলক কথা বলা হচ্ছে। প্রতিপক্ষের প্রচার কার্যক্রমকে এভাবে বাধাগ্রস্ত করা হলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। এটি এখন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর