বছরের প্রথম টেস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুরুটা হলো টসে হেরে। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।
মিরপুরের সবুজ উইকেটে তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেনকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তিন পেসারের সাথে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এর সাথে আছেন ছয় ব্যাটার।
পাকিস্তান মাঠে নামছে দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইজ ও আবদুল্লাহ ফজলকে নিয়ে। পেস আক্রমণে আছেন হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইজ, ইমাম উল হক, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।


