শান্ত-মুমিনুলের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের

শান্ত-মুমিনুলের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের
মিরপুর টেস্টে তৃতীয় উইকেটে ৯৫ বলে ৭০* রানের জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ছবি: বিসিবি।
Advertisement
Advertisement

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ৭০* জুটিতে সেই চাপ সামলে প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ২ উইকেট ১০১ রান তুলে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ।

নতুন বলে পাকিস্তানি পেসারদের দারুণ সামলেছেন দুজন। এক প্রান্তে মুমিনুলের আদর্শ টেস্ট ব্যাটিং, অন্য প্রান্তে শট খেলে প্রতিপক্ষের বোলারদের লাইন-লেংথ এলোমেলো করা শান্ত। ইনিংসে নিজের প্রথম বাউন্ডারিটা পেয়েছেন নিজের মোহাম্মদ আব্বাসকে প্রিয় স্ট্রেইট ড্রাইভ মেরে। এরপর শাহীনের বলে খেলেছেন অন ড্রাইভ। রিলিজ শট পুলে পেয়েছেন একটা করে চার ও ছক্কা। ৫০ বলে ৩৯* রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বাংলাদেশ অধিনায়ক।

তিনে নামা মুমিনুলের ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৩১* রানের ইনিংস, কভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ আর স্কয়ার কাটে মেরেছেন চারটি বাউন্ডারি।

ইনিংসে শুরুতে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ওপেনার জয়। ইনিংসের পঞ্চম ওভারে শাহীনের করা অফ স্টাম্পের বাইরে পিচ করা বলে ফরোয়ার্ড ডিফেন্স করেন তিনি। তার ব্যাট ছুঁয়ে বল দ্বিতীয় স্লিপে গেলে সেই ক্যাচ ফেলে দেন সালমান আলী আগা, ৪ রানে জীবন পান জয়। তবে সেটা কাজে আর লাগাতে পারলেন কই! এক ওভার পর সেই শাহীনের বলেই উইকেটের পেছনে ধরা পড়েন ৮ রানে। যদিও ইনিংসের প্রথম বলে দারুণ ফ্লিকে চার মেরে শুরু করেন তিনি।

আরেক ওপেনার সাদমান ইসলাম ২৯ বল খেলে উইকেটের সাথে মানিয়ে নিলেও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১৩ রানে আউট হয়েছেন ইনিংসের দশম ওভারে বল করতে আসা হাসান আলীর লেগ-মিডলে পিচ করা ডেলিভারিতে। শেষ মুহূর্তে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন সালমানের হাতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad