জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ঘোষিত এই দলে আছে কেবল একটি বদল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শেখ মাহেদী হাসান। মেহেদী হাসান মিরাজের চোটের কারণে দলে অন্তর্ভূক্ত হয়েছিলেন এই বোলিং অলরাউন্ডার
ওয়ানডে দলের নিয়মিত মুখদের নিয়েই সাজানো হয়েছে পূর্ণ শক্তির এই স্কোয়াড। মিরাজের নেতৃত্বে রাখা হয়েছে সাত ব্যাটার, দুই স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলামকে। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মোস্তাফিজ টেস্ট খেলেন না, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট থেকে বিশ্রাম দেয়া হয়েছেন তাসকিন, শরীফুল ও রানাকে।
আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। এরপর একই মাঠে ৬, ৯, ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে প্রতিটি ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কুইন্স স্পোর্টস ক্লাব, বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ১৫, ১৭ ও ১৯ জুলাইয়ের তিন টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।


