চবিতে শিক্ষক হেনস্তা: জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

চবিতে শিক্ষক হেনস্তা: জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা
চবির শিক্ষক হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা চলাকালে আইন বিভাগের এক শিক্ষককে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষক সংগঠনটি।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের নেতারা বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের প্রতি এ ধরনের প্রকাশ্য অপমান, শারীরিক হেনস্তা কিংবা ভয়ভীতি প্রদর্শন দেশের সামাজিক ও শিক্ষা-ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। মতাদর্শগত বা রাজনৈতিক ভিন্নমত থাকলেও তার নিষ্পত্তির একমাত্র পথ আইন, প্রশাসনিক তদন্ত ও ন্যায়বিচার। এক্ষেত্রে ’মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা, ‘মব কালচার’ ও শিক্ষক-নিপীড়নের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা অব্যাহত থাকলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

আরও পড়ুন

ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেও ক্ষমতার দাপটে কারও মর্যাদা ক্ষুণ্ন করার ঘটনাকে নতুন ধরনের ফ্যাসিবাদী আচরণ বলে উল্লেখ করে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নীতিগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর