মুন্সীগঞ্জে আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় জাহেদ বেপারী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জাহেদ বেপারী ভিটিহোগলা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ ফরিদ ও তার সহযোগীরা রাতে জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন

পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহেদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গজারিয়াকান্দি ও ভিটিহোগলা এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হওয়ায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও অভিযোগ তাদের।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন রাত সোয়া ১টার দিকে জানান, রাত ১২টার দিকে জাহেদের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad