মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মায়ের জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টার পর সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হাবিবের মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বিলকিস আমিন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। কারাবন্দী ছেলে যেন জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য রাতে জানাজার সময় নির্ধারণ করা হয়।

পরে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় অংশ নিতে হাবিবকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad