ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
নাজমুল ইসলাম
Advertisement
Advertisement

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম (২০)। তিনি বৈচন্ডী গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

নাজমুল ইসলামের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। মুহূর্তেই ছিটকে পড়ে অচেতন হয়ে পড়েন। স্বজনরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর