চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরে হাসপাতাল ভাঙচুর

চিকিৎসা বিলে বেশি ছাড় না দেওয়ায় মোহাম্মদপুরে হাসপাতাল ভাঙচুর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বিলে কাঙ্ক্ষিত ছাড় না দেওয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল তরুণ এই হামলা চালিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। খবর পেয়ে বুধবার সকালে মোহাম্মদপুর থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতালটির মার্কেটিং বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। রাতে আসমা বেগম নামের এক রোগী ঠোঁটের চিকিৎসা করাতে আসেন। চিকিৎসা শেষে মোট ৫ হাজার টাকা বিল হলে রোগীর স্বজনেরা ছাড় দেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষ ২ হাজার টাকা কমিয়ে ৩ হাজার টাকা বিল নির্ধারণ করে। এরপরও স্বজনেরা আরও কমানোর দাবি জানালে একপর্যায়ে অতিরিক্ত ৩০০ টাকা কমিয়ে ২ হাজার ৭০০ টাকা করা হয়।

মোস্তাফিজুর রহমান আরও জানান, স্বজনেরা এই টাকা দিতেও আপত্তি জানান। কিন্তু বিল আর কমানো সম্ভব নয় জানালে রোগী টাকা পরিশোধ করে চলে যান। এর কিছুক্ষণ পরই গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল যুবক হাসপাতালে এসে কেন বিল আরও কমানো হলো না, তা নিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা হাসপাতালের নিচতলার কাচ, বসার জায়গা ও অভ্যর্থনাকক্ষে ব্যাপক ভাঙচুর চালান।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রাপ্ত অভিযোগ যাচাই বাছাই করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad