ঢাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অটোরিকশায় করে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


