ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখাল ডিবি, ছাড়া পাচ্ছেন রাজীব

ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখাল ডিবি, ছাড়া পাচ্ছেন রাজীব
ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অন্যদিকে, গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ডিবিপ্রধান জানান, ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির আরেক কর্মকর্তা জানান, মুচলেকা নিয়ে রাজীব ঘোষকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি কিছুক্ষণ পরই ছাড়া পাবেন।

এর আগে দুপুরে ঢাকার মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহানকে আটক করে পুলিশ। সে সময় ডিবিসি নিউজের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীবকেও নিয়ে যায় পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad