অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ৩৯ জনের মধ্যে বনানী থানা পাঁচজন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা তিনজন, শেরেবাংলা নগর থানা আটজন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ী থানা জানিয়েছে, শনিবার যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন– আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)।
একইদিন শেরেবাংলা নগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন– হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), শ্রী অপূর্ব ব্যানার্জি, মো. আনোয়ার হোসেন (৫২), মো. আনোয়ার হোসেন (৪৮) ও মো. শরিফুল ইসলাম (৩২)।
এছাড়া, খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, খিলক্ষেত থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন– মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।
বনানী থানার তথ্য অনুযায়ী, তারা যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. রাব্বী (১৯), ওমর হোসেন টুটুল (২০), মো. সুজন হোসেন (৩০), মো. রাসেল জোফদ্দার (৩০) ও সোহেল খা।
এছাড়াও মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানা পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত তিনজনকে গ্রেপ্তার কর হয়। তারা হলেন– মো. রমজান (২০), মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩)।
গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


