নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার 

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার 
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে দুজনে ঘুমাতে যান। পরে ভোর ৪টার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের মা-বাবার মৃত্যুর খবর দেন। প্রতিবেশীরা এসে খাটের ওপর মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার টাকা না পেয়ে বিষাক্ত কিছু খাইয়ে তিনি তার মা-বাবকে হত্যা করতে পারেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর