চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মালবাহী ট্রেনের কাটা পরে অজ্ঞাত বাকপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার পশুহাট এলাকার রেললাইনের ১৫৫/৪ নম্বর পিলারের সিগন্যালসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই জগদিস জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর