এলপিএলে একই দলে বাংলাদেশের সাকিব-তাসকিন

এলপিএলে একই দলে বাংলাদেশের সাকিব-তাসকিন
দুজনকেই টেনেছে চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস। এই দুজন ছাড়াও বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভেল্লালাগেকে নিয়েছে তারা।
Advertisement
Advertisement

আসন্ন লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১ জুন, এর আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। এই টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

এই দুজনকেই টেনেছে চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস। এই দুজন ছাড়াও বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভেল্লালাগেকে নিয়েছে তারা।

সাবেক অধিনায়ক রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন, তবে বিদেশি বিভিন্ন লিগে ঠিকই খেলে আসছে এই অলরাউন্ডার। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপরই দেশের জার্সিতে তিনি ব্রাত্য।

এদিকে জুলাইয়ে আছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ খেলবে সেখানে বাংলাদেশ। কাজেই দল পেলেও এলপিএলে খেলা নিশ্চিত নয় তাসকিনের। বিসিবি থেকে ছাড়পত্র পেলেই যেতে পারবেন খেলতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad