বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) জয় দিয়ে যাত্রা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ১৮ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ জাহিদ হাসান শান্ত।
গোল শোধে ফকিরেরপুলের খেলোয়াড়েরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বাকি সময়ে আর গোল করতে পারেনি তারা।
এই জয়ে তিন পয়েন্ট নিয়ে লিগে নিজেদের খাতা খুলেছে মোহামেডান। ফকিরেরপুলেরও তিন পয়েন্ট রয়েছে। প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়ে এই পয়েন্ট পেয়েছিল তারা।


