রংপুরে গাছের সঙ্গে ট্রলির ধাক্কায় নিহত ১, আহত ১৫

রংপুরে গাছের সঙ্গে ট্রলির ধাক্কায় নিহত ১, আহত ১৫
Advertisement
Advertisement
রংপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রী বোঝাই ট্রলির একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার সকাল ১১টায় বদরগঞ্জের মাদারগঞ্জের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ জানান, প্রতিদিনকার মতো ট্রলিতে করে প্রায় ২০ জন শ্রমিক কাজ করার জন্য যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছে ধাক্কা দেয় ট্রলিটি।
এতে ঘটনাস্থলেই হামিদ ফারুক হোসেন (৩৫) নামে এক শ্রমিক মারা যান। তিনি স্থানীয় মাদারগঞ্জের বিন্দিরধার এলাকার হামিদ আলির পুত্র। দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad