শান্তর সেঞ্চুরি মিস, পাকিস্তানের লক্ষ্য ২৬৮

শান্তর সেঞ্চুরি মিস, পাকিস্তানের লক্ষ্য ২৬৮
প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি।
Advertisement
Advertisement

মিরপুর টেস্টে ১৭৯ রানের লিড নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করা বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে  ২৪০ রান নিয়ে। চতুর্থ ইনিংসে দুই সেশন মিলিয়ে ৭৮.৩ ওভার হাতে রেখে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮। এই ম্যাচ জিততে হলে রেকর্ডই গড়তে হবে পাকিস্তানকে, কারণ মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করার কীর্তি আছে।

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয়ার ইনিংসে সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ১৩ রানের জন্য। ব্যক্তিগত ৮৭ রানে নোমান আলীকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি, রিভিউ নিয়েও হয়নি রক্ষা। ১৫০ বলে ৭ চারে এই ইনিংস খেলেছেন তিনি।

এর আগে লিটন দাস আউট হয়েছেন শাহীন শাহ আফ্রিদিকে পুল করে স্কয়ার লেগে থাকা একমাত্র ফিল্ডার হাসান আলীর হাতে ক্যাচ দিয়ে। দিনের শুরুতে প্রথম ব্যাটার হিসেবে আউট হয়েছেন মুশফিকুর রহিম। আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার শেষ দিন ফিরেছেন ২২ রান করে। হাসান আলীর বলে মিড অফে লফটেড ড্রাইভে শান মাসুদের হাতে ক্যাচ দেন মুশফিক। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৪ রান করেন।

তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও নোমান আলী। দুই উইকেট নেন শাহীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad